শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মধুর সম্পর্কের পরও তিস্তার পানির ন্যায্য হিৎসা হচ্ছে না

সফিকুল ইসলাম বাদল   |   বুধবার, ০৩ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মধুর সম্পর্কের পরও তিস্তার পানির ন্যায্য হিৎসা হচ্ছে না

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বিরোধীদলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সরকারের উদ্দেশ্যে বলেছেন, ভারতের সঙ্গে সরকারের ‘মধুর সম্পর্ক’ ‘বার বার ভারত ভ্রমণ’এরপরও কেন আমাদের তিস্তাসহ অভিন্ন নদীর পানি ন্যায্য হিৎসার সমাধান হচ্ছে না? কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র সমবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (৩ জুলাই) বিকালে থেকে পৌরশহরে বিরাসার এলাকায় এই সমাবেশ আয়োজন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশ নেতারা। সমাবেশে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সরকার প্রধানসহ ব্যক্তিরা এবং পশ্চিবঙ্গ-ত্রিপুরার মুখ্যমন্ত্রী কাছে আম-লিচু-ইলিশ মাছ উপহার হিসেবে পাঠানোর বিষয়টি তুলে ধরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এই প্রশ্ন তোলেন। তিনি বলেন, আপনি মাননীয় শেখ হাসিনা ভারত গেলেন এক সপ্তাহে দুইবার। আম পাঠালেন, লিচু পাঠালেন, ইলিশ পাঠালেন কিন্তু গিয়ে ফেরত আসেন খালি হাতে।

আপনারা ব্যর্থ সরকার। জয়নুল আবদিন ফারুক বলেন, ওবায়দুল কাদের সাহেব প্রতিদিন নতুন কথা আবিস্কার করেন। গতকালকের পত্রিকায় দেখলাম তিনি বলেছেন, মমতার জন্য না কি আমরা তিস্তার পানির শেয়ার পাচ্ছি না। হায়রে কপাল এত মন্দ চোখ থাকিতে অন্ধ আমাদের। এই মন্দের পেছনে আওয়ামী লীগ দায়ী। ফারুক বলেন, আপনারা আজিজ (সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ) তৈরি করেছেন, আপনারা বেনজীর (সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ) তৈরি করেছেন, আপনারা আসাদুজ্জামান মিয়া (সাবেক পুলিশ প্রধান) তৈরি করেছেন, আপনারা মতিউর রহমান (রাজস্ব কর্মকর্তা) তৈরি করেছেন, আপনারা নতুন করে ফয়সাল তৈরি করেছেন। মানুষের দৃষ্টি অন্যদিকে সড়ানোর জন্য ছাগলকাণ্ড তৈরি করেছেন। তিনি আরও বলেন, এসব কাণ্ডে কোনো কাজ হবে না, মানুষের দৃষ্টি সরানো যাবে না।

 

বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে অত্যন্ত সুদৃঢ় অবস্থানে। কারণ হাজার লাখ মামলা দিয়ে, পুলিশের গুলি-লাঠিপেটার পরও বিএনপির কর্মীদের রাজপথ থেকে বিতাড়িত করতে পারে নাই। তিনি আক্ষেপ করে বলেন, একই দাবিতে দুই জায়গায় সমাবেশ আয়োজনের দরকার ছিল না। আগামীতে দলে সকলের ভুমিকা বিষয়ে নজর রাখা হবে বলে সতর্ক করেন। তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে সকলকে আরও সক্রিয় হয়ে রাজপথে সোচ্চার হওয়ার আহ্বানও জানান। সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক এড. আব্দুল মান্নান সভাপতিত্বে  সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এছাড়াও বিএনপি নেতা শেখ মোহাম্মদ শামীম,  কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, তরুণদে, বেলাল উদ্দিন সরকার তুহিন, নুরে আলম সিদ্দিকী, আরিফুর রহমান শামীম ভিপি,শামীম আসাদুজ্জামান শাহিন, তাজুল ইসলাম (ভিপি তাজুল) প্রমুখ বক্তব্য দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com