শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মধ্যনগরের বংশীকুন্ডায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:   |   রবিবার, ০৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মধ্যনগরের বংশীকুন্ডায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
১১

সুনামগঞ্জের মধ্যনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নিহাদ গণি তালুকদারের নেতৃত্বে বংশীকুন্ডা কলেজে, বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ে, নোয়াগাঁও দাখিল মাদ্রাসা ও বংশীকুন্ডা শাহ্ আরপিনিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল নেতা রামিমুল ইসলাম, ছামিমুল হাসান, সাব্বির মিয়া,  কৃষকদল নেতা জুলহাস মিয়া, তরিকুল ইসলাম, এনামুল হক,  ইমন মিয়া সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নিহাদ গনি তালুকদার বলেন, মধ্যনগর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে অব্যহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com