শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মধ্যনগরের বংশীকুন্ডায় পূর্ব শত্রুতার জেরে অন্ত:সত্ত্বা নারী সহ স্বামীর উপর হামলা

মধ্যনগর সুনামগঞ্জ প্রতিনিধি   |   বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মধ্যনগরের বংশীকুন্ডায় পূর্ব শত্রুতার জেরে অন্ত:সত্ত্বা নারী সহ স্বামীর উপর হামলা

সুনামগঞ্জের মধ্যনগরে পূর্ব শত্রুতার জের ধরে স্বামী ও অন্তঃসত্ত্বা নারী কে মারধরের অভিযোগ উঠেছে। গত সোমবার ১৬ সেপ্টেম্বর মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ২ নং ওয়ার্ড তেলিগাও গ্রামের শহীদ মিয়া নামে একজন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেন।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ তারিখ সকাল আনুমানিক ১১ টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নতুনবাজার এলাকায় শহীদ মিয়া পৌঁছামাত্র নুর মিয়ার নেতৃত্বে কয়েকজন লোক হামলা করে।খবর শুনে বাদী শহীদ মিয়ার অন্ত:স্বত্ত্বা স্ত্রী এগিয়ে আসলে রাস্তা অবরোধ করে তাকেও আক্রমণ করে।

একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে বর্তমানে পাশ্ববর্তী উপজেলা কলমাকান্দা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহতের ভাই শরিফ আহমেদ সজিব বলেন,পূর্ব শত্রুতার জের ধরে ও শুধু বিএনপি করার দায়ে এমন নৃশংস হামলা চালিয়ে তাদেরকে আহত করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ বিষয়ে অভিযুক্ত নূর মিয়ার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন জানান,এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি,ঘটনা স্থলে গিয়ে তদন্ত অফিসার তদন্ত করে এসেছে।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com