শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মধ্যনগর থানা পুলিশের আয়োজনে সম্প্রীতি সভা অনুষ্ঠিত।

মধ্যনগর সুনামগঞ্জ প্রতিনিধি   |   বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মধ্যনগর থানা পুলিশের আয়োজনে সম্প্রীতি সভা অনুষ্ঠিত।

সুনামগঞ্জের মধ্যনগরে থানা পুলিশের উদ্যোগে সস্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ৪ ডিসেম্বর সকাল ১২ টার সময় মধ্যনগর থানা অফিস কক্ষে এই সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলার পুলি সুপারের দিক নির্দেশনায় মধ্যনগর থানার অফিসার ইনচার্জ সজীব রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ(ধর্মপাশা সার্কেল)।

এছাড়াও উক্ত সম্প্রীতি সভায় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল বাশার,মধ্যনগর উপজেলার যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন,সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম শহিদ, মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্ববায়ক জনাব সাজিবুল হক তালুকদার,জামাত ইসলাম মধ্যনগর উপজেলার শাখার পক্ষ হইতে মজিবুর রহমান সাগর, ইসলামী আন্দোলন মধ্যনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মাওলানা আব্দুল কুদ্দুছ, হেফাজতে ইসলাম মধ্যনগর শাখার সহ-সভাপতি মাওলানা আবুল হাসান আকঞ্জি(ইমাম বড় মসজিদ, মধ্যনগর বাজার),মধ্যনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল কিরন তালুকদার, ছাত্র সমন্বয়ক মধ্যনগর শাখার রাব্বি ও অপি আহমেদ, মধ্যনগর উপজেলার ০৪টি ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি, সেক্রেটারী সহ ক্ষুদ্র নৃ-গোষ্টির প্রতিনিধি এবং মধ্যনগর উপজেলার রাজনীতিবিদ, সমাজসেবক, হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান ধর্মালম্বী সহ বিভিন্ন স্তরের শতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা মধ্যনগর থানা এলাকার সকল ধর্মের লোকজন সম্প্রীতি বজায় রেখে বসবাস করার আহ্ববান জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের কোন অপপ্রচার বা পোষ্টকে কেন্দ্র করে যাতে কোন বিশৃঙ্খলা করতে না পারে সেই জন্য সবাইকে সজাগ থাকার আহ্ববান জানান।

বক্তারা তাহাদের বক্তব্যে কোন উস্কানী মূলক বক্তব্য বা অসত্য সংবাদের ভিত্তিতে কোন ধরনের সংহিসতায় না জড়ানোর জন্য সকলকে আহ্ববান জানাইয়া উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com