শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনফালকনে বাংলা স্কুলের শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরন

মোহাম্মদ উল্লাহ সোহেল:   |   মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনফালকনে বাংলা স্কুলের শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরন
১০

ইতালির মনফালকনে শহরে বসবাসরত মনফালকনে বাংলা স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করেন বাংলাদেশ কনস্যুলেট অফিস মিলানের কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ।

বিদ্যালয়ের সভাপতি নূরুল আমিন খন্দকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খান সোহেল ও আব্দুল আজিজ এর যৌথ সঞ্চালনায় বই বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান কনস্যুলেট অফিসের শ্রম কনসাল সাব্বির আহমেদ , কনসাল ও দূতালয় প্রধান এ এস এম তাজ – উল – ইসলাম, মনফালকনে বাংলা স্কুলের প্রধান উপদেষ্টা মাসুদ পারভেজ, মনফালকনে বাংলা স্কুলের সহ সভাপতি সাখাওয়াত হোসেন, আবুল হোসেন পাপ্পু, ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমন, চেন্ত্র কুলতোরালে ইসলামিকো বাইতুস সালাত এর সভাপতি রেজাউল হক রাজু, মনফালকনের বিশিষ্ট ব্যাবসায়ী মাজহারুল ইসলাম।

শুরুতেই পবিত্র কুরআন তেলওয়াত ও অতিথিদের ফুল দিয়ে বরন করে নেন স্কুলের শিক্ষিকা বৃন্দ। সে সময় আরো উপস্থিত ছিলেন মনফালকনে বাংলা স্কুলের কোষাধ্যক্ষ আরিফুজ্জামান আরিফ, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ লিটন , মিয়া মোহাম্মদ আরিফ সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্ন শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী সহ কমিউনিটি নেতৃবৃন্দ। উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে, সূরাহ, কবিতা ও ছড়া আবৃত্তি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি মিলান কনস্যুলেট অফিসের কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ কোমলমতি শিশুদের কাছে পেয়ে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।তিনি তার বক্তব্যে বলেন প্রবাসের মাটিতে যাতে ইতালিয়ান শিক্ষার পাশাপাশি মায়ের ভাষা বাংলাকে ভুলে না যায় সে দিকে অভিভাবকদের খেয়াল রাখতে বলেন।

সেই সাথে শিশুদের হাতে মোবাইল না দিয়ে দিনে অন্তত ১ টি ঘন্টা তাদের সন্তাদের সাথে ভালো ভাবে সময় কাটানো সহ বাংলা শিক্ষার প্রতি জোর দেবার অনুরোধ করেন। তিনি আরো বলেন এই দেশে আজকের এই শিশুরা এক সময় নেতৃত্ব দিবে, ডাক্তার , ইন্জিনিয়ার, মেয়র, এমপি সহ সরকারী উচ্চ পদে চাকুরী করে বাংলাদেশের সুনাম বয়ে আনবে।

বই বিতরণ শেষে প্রধান অতিথি ও কনস্যুলেট অফিসের ২ কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com