শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
১৮

যশোরের মনিরামপুরে অসাবধানতাবশত চুলার আগুনের মধ্যে পড়ে গিয়ে সাড়ে চার বছরের শিশু পুত্র রাজনের করুন মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের দোদাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু রাজন ওই গ্রামের মিলন হোসেনের পুত্র।

নিহত রাজনের মামা মনিরুল ও মা পারভীন বলেন,বাড়ির উঠানে বড় চুলায় আমরা ধান সিদ্ধ করছিলাম এ সময় কিছু দূরে আর একটা চুলার পাশের রাজন খেলা করছিল। খেলা করতে করতে হঠাৎ অসাবধানতাবশত বড় চুলার মধ্যে রাজন পড়ে যায় এ সময় তার শরীর দগ্ধ হয়। তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বেলা একটার দিকে রাজন মারা যায়।নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার নিলুফার ইয়াসিন বলেন এ বিষয়ে যশোর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com