মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ১৫১ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের মণিরামপুর উপজেলার ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়নে (১৬ ই এপ্রিল) বুধবার বিকাল ৫.০০ ঘটিকার সময় বি,ডি মাধ্যমিক বিদ্যালয় স্কুল মাঠে মাদক বিরোধী, সন্ত্রাস, চাঁদাবাজ ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত বিট পুলিশিং সভায় উপজেলা সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী মাওলানা খলিলুর রহমানের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর থানা অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী, উপস্থিত ছিলেন মাওলানা রবিউল ইসলাম বিলালী, উপজেলা সেক্রেটারি উলামা বিভাগ মনিরামপুর উপজেলা শাখা, মোঃ কামরুজ্জামান, যুবনেতা ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপি সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মনিরামপুর থানা অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী বলেন যারা সমাজে মাদক ব্যবসায়ী তাদেরকে ধরিয়ে দেবেন আমরা গোপনে তাদেরকে ধরবো আপনারা সহযোগিতা করলে সমাজে মাদক ব্যবসায়ী থাকবে না, হয় মাদক ছাড়বে নয় এলাকা ছাড়বে।
তিনি আরো বলেন আত্মহত্যা কি আপনারা জানেন আত্মহত্যা হলো মহাপাপ, আল্লাহতায়ালা বা ঈশ্বর আমাদেরকে বড় করেছেন মানুষকে সেবা করার জন্য বা সেবা করবেন বা ঈশ্বরের সঙ্গে সংজ্ঞাপন প্রার্থনা করবেন তবে সে যে ধর্মের হোক না কেন সকল ধর্মের জন্য।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com