শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুরে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত

যশোর জেলা প্রতিনিধি   |   শনিবার, ১৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুরে মোটর সাইকেলের  ধাক্কায় পথচারী নিহত

যশোরের মনিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় হরিপদ শীল নামে এক পথচারি নিহত হয়েছেন। আঠারোই অক্টোবর শুক্রবার সন্ধ্যার পর উপজেলার দাসেরহাট বাজারের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

এলাকাবাসী জানায়, খাকুন্দি গ্রামের মৃত সন্তোষ শীলের ছেলে হরিপদ শীল (৬৫) শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বাইসাইকেল যোগে দাসেরহাট বাজারে নিজ সেলুনে যাওয়ার জন্য রওনা হয় নিহত হরিপদ সেলুনের কাজ করতে।

বাড়ি থেকে দোকানে যাওয়ার উদ্দেশ্য রওনা দিলে পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পিছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নেহালপুর পুলিশ ফাড়ি ইনচার্জ আব্দুল হান্নান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com