মাসুদ রায়হান | সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ১২৩ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের মনিরামপুর উপজেলার সুন্দলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে(২০ জানুয়ারী) সোমবার বিকাল ৪.০০ ঘটিকার সময় কেশবপুর দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি মাছের পিকাপ ও মেইন রোড থেকে মটরসাইকেল বাইপাস করার সময় সড়ক দুর্ঘটনায় আহত হয় পাঁচ জন,নিহত হয় একজন।
ঘটনা স্থলে পৌঁছলে জানা যায় তিন মটরসাইকেল আরোহী আহত হয়েছেন, মৎস্য পিকাপে থাকা দুই জন আহত হয়েছে বলে স্থানীয় লোকজন জানান। সুন্দলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মেইন রোডের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় পিকাপ চাপা পড়ে খানপুর ইউনিয়নের মোঃ আব্দুল মজিদ(৫৫) নামের ব্যক্তি নিহত হন।
স্থানীয়রা জানায় সড়ক দুর্ঘটনায় আহতদের সঙ্গে সঙ্গে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তবে আহতদের পরিচয় জানা যায়নি, সড়ক দুর্ঘটনাটি চুকনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা ময়না তদন্ত করে জানাবেন, হাই পুলিশ কর্মকর্তারা আরো বলেন সকল বিষয়ে নির্দেশনা দেখে আমরা দুর্ঘটনার তদন্তটি করবো।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com