মাসুদ রায়হান | সোমবার, ০৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৬২ বার পঠিত | পড়ুন মিনিটে
৪ নভেম্বর২৪ সোমবার বিকাল ৪ টায় বি এন পির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। অনুষ্ঠানে মনিরামপুর থানা বিএনপির আহবায়ক এ্যাডঃ শহীদ ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, খান শফিয়ার রহমান, সাধারন সম্পাদক আঃ হাই, মফিজুর রহমান, এ্যাডঃ মকবুল হোসেন, সন্তোষ স্বর, নিস্তার ফারুখ,জুলফিকার আলী ভুট্টো সহ থানা, পৌর বিএনপির মুলদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও সকল ইউনিয়ন থেকে আগত শত শত নেতা নেতৃবৃন্দ। অনুষ্টানে প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন থানা যুবদলের আহবায়ক মোক্তার হোসেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com