শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুর জামায়াতি ইসলাম ও শ্রমিক কল্যাণ ফেডারেশন নেহালপুর শাখার উদ্দোগে স্বেচ্ছাশ্রমে ধান কাটার উৎসব

মাসুদ রায়হান যশোর প্রতিনিধিঃ   |   শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ২১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুর জামায়াতি ইসলাম ও শ্রমিক কল্যাণ ফেডারেশন নেহালপুর শাখার উদ্দোগে স্বেচ্ছাশ্রমে ধান কাটার উৎসব
২৭

শুক্রুবার নেহালপুরের ঝাউতলার দক্ষিন পার্শ্বে একটি কুড় নামক জায়গায় সকাল থেকে বাংলাদেশ জামায়াতি ইসলাম ও শ্রমিক কল্যাণ ফেডারেশন নেহালপুর শাখার উদ্দোগে স্বেচ্ছাশ্রমে ধান কাটার উৎসব শুরু হয়েছে।

জানাযায় বাংলাদেশ জামায়াতি ইসলাম জেলা আমিরের নির্দেশে বর্তমান সময়ে শ্রমিক সংকট প্রতিকুল আবহাওয়ার কারনে গরিব, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো পরামর্শ প্রদান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ থেকে নেহালপুর ইউনিয়নে এ কার্যক্রম শুরু হয়েছে।একাজে উৎসাহ প্রদান করছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট- ঢাকা ও জজকোর্ট যশোরের বিজ্ঞ আইনজীবি এ্যাডঃ গাজী এনামুল হক।

তিনি সরেজমিনে উপস্থিত থেকে সকল নেতা- কর্মীদের মনকে উজ্জীবিত করছেন।ইউনিয়ন জামায়াত সভাপতি মাওঃ আবু তালহা বলেন আমাদের এ কার্যক্রম শুধু ধানকাটায় সীমাবদ্ধ না। আমরা অসহায় কৃষকের বাড়ি পর্যন্ত ধানপৌছে দিব। আমরা উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশে আমাদের কার্যক্রমকে সফল করবো।

শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি হাফেজ কামরুজ্জামান লিটন বলেন আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযত পালন করার চেষ্টা করবো। তিনি আরো বলেন আজ প্রথমদিন আমাদের লোকজন যার মধ্যে অসহায় জাকির হোসেন, প্রতিবন্ধি কৃষ্ঞপদ মন্ডল, শ্যাম কুমার বোস, শচীন হালদার, শুকুর গাজি ও কবির হোসেনের দুই/ আড়াই বিঘা জমির ধান এক ঘন্টায় কাটতে সক্ষম হয়েছে।

জামায়াতি ইসলামির স্বেচ্ছাশ্রমের কাজে অংশগ্রহন করেন চাকুরিজিবী, ব্যবসায়ী, ভ্যানচালক ও দিনমজুর।
অসহায় দিনমজুর জাকির গোসেন বলেন আমি ন, পাড়া ঘাটে কাজ করতাম কিন্তু সড়ক দুর্ঘটনায় আমি শারিরিক প্রতিবন্ধি হয়ে যায়। আমি এখন কোনো কাজ করতে পারিনা। আমার পনের টাকা কেজি দরের একটি চাউলের কার্ড আছে তা ছাড়া আর কোনো সরকারী সুবিধা পাইনা। আমার সংসার চালতে অনেক কষ্ট হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com