মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | ২২৪ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের মনিরামপুর উপজেলার হরিনা বিল রক্ষা বেড়িবাঁধ ভেঙ্গে বোর ধান তলিয়ে যাওয়া হরিণা বিলের ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ এলাকায় পরিদর্শনে যান মনিরামপুর উপজেলা থানা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
সুত্রে জানা যায় ২২ ফেব্রুয়ারি রাত আনুমানিক চারটার দিকে হরিণা বিলের ঝিকর ডাম্গা হতে ডায়ের খাল সুইস গেট পর্যান্ত খালের দুই পাসে অপরিকল্পিত ভাবে মৎস্যঘের তৈরি করেছে এই খালের দুই পাশের বিলের বিল রক্ষা যে বেরি বাধটিকে ঘের চাষিরা ঘেরের বাধ হিসেবে ব্যবহার করে কিন্তু তারা এই বেড়ি বাধের সাথে অন্য কোন বাধ দেয়নি ফলে বিল রক্ষাবেরী বাধটি দিনে দিনে মাটি ভেঙ্গে ছোট ও সরু হয়ে গেছে। যার কারণে এমন সমস্যার সৃষ্টি হয় এমনটাই জানিয়েছেন স্থানীয় জনতা।
২২ ফেব্রুয়ারি হরিণা বিলের চলতি বরো ধান পানির নিচে তলিয়ে যাওয়া বিল ও ভেঙ্গে যাওয়া বেড়ি বাধের স্থান পরিদর্শনে যেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না সাধারণ কৃষক ও জমির মালিকদের সাথে সমবেদনা জানান ও দুঃখ প্রকাশ করেন এসময় তিনি ইউপি সচিব কে বলেন এবিষয়ে আপনি আমাকে কেন অবহিত করেন নি তাহলে ঘটনার দিনই আমি ঘটনা স্থলে আসতাম ও ভেঙ্গে যাওয়া স্থানে বাধ দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহন করতাম।
পরে উপস্থিত স্থানীয় লোকজনক নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বলেন ভেঙ্গে যাওয়া স্থানে বাধদেওয়ার জন্য দেড় লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হবে ২৪ ফেব্রুয়ারি পি আইও অফিসার এসে বাধা কাজের জন্য ব্যবস্থা করবেন আপনারা সবাই তাকে সহায়তা করবেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com