তৌফিক আলম চৌধুরী,নিজস্ব প্রতিনিধিঃ | রবিবার, ২৯ জুন ২০২৫ | প্রিন্ট | ৮৫ বার পঠিত | পড়ুন মিনিটে
বেসরকারী উন্নয়ন সংস্থা মমতার কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের আওতায় ২৩ জুন ২০২৫ইং চন্দনাইশ উপজেলার পশ্চিম কানাইমাদারী শেখ চন্দের পাড়ায় একটি খামার দিবস অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচির বিষয় ছিল— “মাসকোভি হাঁস পালন ও এর সম্ভাবনা”
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মমতা’র সংস্থার সহকারী প্রধান নির্বাহী মো. শাহারিয়ার, তিনি উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক দিকনির্দেশনামূলক আলোচনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন
মমতা’র সহকারী পরিচালক ও কৃষি ইউনিট এর ফোকাল পার্সন
কৃষিবিদ মো. এনামুল হক, তিনি মাসকোভি হাঁস পালনে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা ও ভূমিকা নিয়ে মূল্যবান আলোচনা করেন।
মাসকোভি হাঁস পালনের কারিগরি বিষয়, পুষ্টিগুণ, অর্থনৈতিক গুরুত্ব ও খামারি পর্যায়ে এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন মমতার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সনজীব চন্দ্র নাথ।
এই ধরনের কর্মসূচি স্থানীয় খামারিদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com