শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মমতা’র আয়োজনে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা

তৌফিক আলম চৌধুরী || চন্দনাইশ ; চট্টগ্রাম   |   শনিবার, ১১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মমতা’র আয়োজনে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা
২০

মমতা পরিচালিত সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে চন্দনাইশ উপজেলায় সম্প্রতি আন্তর্জাতিক প্রবীন দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। প্রবীন দিবসের প্রতিপাদ্য ছিলো- একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো,সাথে তোমায় রাখবো আগলে’। প্রবীন দিবস উপলক্ষ্যে মমতার উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলার সমৃদ্ধি –প্রবীন কমিটির সভাপতি সাইফুল ইসলাম খান।

প্রবীনদের কল্যানে মমতা ও পিকেএসএফ এর পরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ে বক্তব্য রাখেন মমতার সিনিয়র সহকারী পরিচালক পার্থ সারথী বড়ুয়া। উপস্থিত ছিলেন সমৃদ্ধি ও প্রবীন কর্মসূচির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সহ প্রবীন জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ। পিকেএসএফ এর সহায়তায় মমতা চন্দনাইশ উপজেলায় সমৃদ্ধি ও প্রবীন কর্মসূচির কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রবীন দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন- প্রবীনরা দেশের অমূল্য সম্পদ, তাদের অভিজ্ঞতা ও জ্ঞানের সমন্বয়ে সমাজে তারুণ্যের ইতিবাচক দিকগুলো তুলে আনা সম্ভব হবে। তাই প্রতিটি প্রবীন ব্যক্তিকে সমাজে মর্যাদার সাথে বিবেচনা করতে হবে। মমতা সেই লক্ষ্যে প্রবীন কর্মসূচি বাস্তবায়ন করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com