শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মর্মান্তিক দূর্ঘটনা, রেললাইন পার হতেই ট্রেনের ধাক্কায় নিহত রিক্সা চালক

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শনিবার, ০৫ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মর্মান্তিক দূর্ঘটনা, রেললাইন পার হতেই ট্রেনের ধাক্কায় নিহত রিক্সা চালক
১৫

রেললাইন অতিক্রম করতে ছিলেন এমন সময় ট্রেন ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন রাজু মিয়া (২৫) নামে এক রিক্সা চালক। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু। শনিবার দুপুর ১২টার দিকে এ অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনাটি ঘটে গাইবান্ধা-কাউনিয়া রেল রুটের গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ৭৫নং রেলগেট সংলগ্ন এলাকায়। নিহত রিক্সা চালক রাজু মিয়া ওই ইউনিয়নের চাপাদহ পাঁচজুম্মা গ্রামের মফিজল হকের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে রাজু মিয়া গাইবান্ধা থেকে রিক্সা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ৭৫নং রেলগেট এলাকায় পৌঁছলে রেলগেটের পাশের একটি দোকান থেকে সিঙ্গারা কিনেন। এরপর রিক্সা রেখে অসাবধানতাবশত: রেললাইন অতিক্রম করতে থাকলে এমন সময় দোলন চাপা ট্রেন ধাক্কা দেয়। এতে রাজু মিয়া মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হন। এ সময় তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com