শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মহান বিজয় দিবস উপলক্ষে মিশিগান বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

কামরুজ্জামান হেলাল   |   বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মহান বিজয় দিবস উপলক্ষে মিশিগান বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
১১

রোববার( ডিসেম্বর ২২, ২০২৪ ইং) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের হ্যামট্রামেক সিটির আলাদ্দিন রেস্টুরেন্টে মহান বিজয় দিবস উপলক্ষে মিশিগান বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিশিগান বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল হক, সভাটি পরিচালনা করেন মিশিগান বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমদ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মিশিগান বিএনপির নেতা মুজিব আহমদ মনির।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি তারেক আহমদ চৌধুরী, মিশিগান বিএনপির সাবেক উপদেষ্টা ইউসুফ কামাল, সিলেট মহানগর সাবেক ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আলী ওয়াসিমুজ্জমান চৌধুরী রনি, মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম তুহিন, মিশিগান সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুরশেদ আহমদ, মিশিগান সেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হাছান।

সভায় উপস্থিত ছিলেন মিশিগান বিএনপির সাবেক উপদেষ্টা সমজিদ আলম, লক্ষনাবন্দের সাবেক ইউপি চেয়ারম্যান নছিরুল হক শাহিন, ভাদেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: জিলাল উদ্দিন, শাহজান হিটলার, দেওয়ান আবু হুরায়রা, মোশারফ হোসেন লিটু, শাহাদত হোসেন মিন্টু, শাহজান মফিজ, নাজমুল হোসেন সুভন, সারোয়ার আহমেদ, মারুফ খান, আহমদ শরীফ মেহেদী সহ মিশিগান বিএনপি যুবদল, সেচ্ছাসেবক দল, জাসাস ও ছাত্রদলের নেতাকর্মীরা সহ আরো অনেকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com