শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মহান মে দিবস উপলক্ষে জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বর্ণাঢ্য র‌্যালি

জামালপুর প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০১ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মহান মে দিবস উপলক্ষে জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বর্ণাঢ্য র‌্যালি

আজ পহেলা মে। বিশ্বের কোটি কোটি শ্রমজীবি মানুষের অধিকার ও দাবি আদায়ের মহান ‘মে দিবস’। মে দিবস হচ্ছে গোটা পৃথিবীর শ্রমজীবি সমাজের বৈপ্লবিক পরিবর্তন সুচনা করার দিন।

তারি ধারাবাহিকতায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জামালপুরে মহান মে দিবস পালিত হয়েছে।

আজ ১ মে রোজ বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল,জামালপুর জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়

শ্রমিক দল কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে উপস্থিত ছিলেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খান।

সকালে শহরের দয়াময়ী মোড় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ করে বকুল তলা চত্বরে এসে শেষ হয় এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রমিক দলের সহ সভাপতি সেলিম রহমানের সভাপতিত্বে ও জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি শামীম হোসেন মঙ্গলের সঞ্চালনায়ে

বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য মোঃ মোশারফ হোসেন খান,শ্রমিক নেতা সাইফুল ইসলাম, সহ প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল,জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ।।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com