শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মহান স্বাধীনতা দিবসে উপলক্ষে দেবিদ্বারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নাজমুল হাসান:   |   বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মহান স্বাধীনতা দিবসে উপলক্ষে দেবিদ্বারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
১০

৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করা হয়। সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ গড়ে উঠে ছিলো। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ৪০০ জন পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য উপজেলা প্রশাসন কর্তৃক নগদ অর্থ ও উপহার সামগ্রী ব্যবস্থা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসানাত খাঁন’র সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.রায়হানুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস, দেবিদ্বার উপজেলা বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা মো.রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিকুর রহমান ফুলমিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশারসহ আরও অনেকে।

উক্ত অনুষ্ঠানে বক্তব্যে ৭১ এর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারন করে বক্তব্য দিয়েছেন এবং পরবর্তীতে উপজেলার সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডারদের কে ক্র্যাচ দিয়ে সম্মানিত করা সহ শহীদদের আত্মার মাগফিরাতের দোয়া কামনার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com