শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাদারগঞ্জে বিএনপি নেতার ইন্দনে অসুস্থ গরুর মাংস বিক্রি 

জামালপুর প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাদারগঞ্জে বিএনপি নেতার ইন্দনে অসুস্থ গরুর মাংস বিক্রি 

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার রায়েরচর বাজারে অসুস্থ গরু বাড়িতে জবাই করে মাংস বিক্রির ঘটনা ঘটেছে। এলাকাবাসীরা জানায় মাদারগঞ্জ উপজেলা বিএনপি’র নেতা বর্তমানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান রতনের সহযোগিতায় ও প্রভাব খাটিয়ে তার ভাই হানুর একটি অসুস্থ গাভী গরুর মাংস বিক্রি করে।

১২ মার্চ  রোগাক্রান্ত গরুটি বডবাডিয়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে এরশাদ কসাইকে দিয়ে বাড়িতে জবাই করে বাজারে এনে দুর্গন্ধযুক্ত মাংস বিক্রি শুরু করে। এতে এলাকার লোকজন প্রতিহত করতে না পেরে সাংবাদিকদের  জানায়। সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্গন্ধযুক্ত মাংস বিক্রি বন্ধ রাখতে অনুরোধ করেন। এ সময় বিএনপির প্রভাবশালী নেতা মিজানুর রহমান রতন তার লোকজন পাঠিয়ে জোরপূর্বক মাংস বিক্রি করেন।

এতে এলাকাবাসীর অভিযোগ রোজা রমজানের দিন অসুস্থ গরু পচা দুর্গন্ধযুক্ত মাংস খেয়ে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। রমজান মাসে এমন মাংস বিক্রিতে এলাকায় বেশ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মাদারগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রিজভী আহাম্মেদ জানান, ২০১১ সালের আইনে অসুস্থ গরু জবাই করা দণ্ডনীয় অপরাধ।

এ বিষয়ে বিএনপি নেতা মিজানুর রহমান রতনের কাছে জানতে চাইলে তিনি বলেন বর্তমানে আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচন নিয়ে ব্যস্ত আছি আমি পরে কথা বলব বলে ফোন কেটে দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com