শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাদারীপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলার সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

সাদমান শফিক   |   বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাদারীপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলার সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

মাদারীপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলার সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত পুলিশ সুপার সাইফুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির,অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন কামরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ভাস্কর সাহাসহ মাদারীপুর জেলার বিভিন্ন প্রিন্ট,ইলেক্টনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এ সময় নবাগত পুলিশ সুপার জনাব সাইফুজ্জামান বিপিএম, মাদারীপুরের আইন শৃঙ্খলা রক্ষায় কিশোর গ্যাং ও ইভটিজিং এ জিরো টলারেন্স ঘোঘণা করেন।

এছাড়াও মাদক নির্মুলসহ বিভিন্ন অনিয়মের ব্যপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় সাংবাদিকরা মাদারীপুরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে মাদারীপুরের উন্নয়নে কাজ করার অভিব্যক্তি প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com