শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাদ্রাসা শিক্ষক আটক যা জানা গেল

আনোয়ার হোসেন   |   শনিবার, ২৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাদ্রাসা শিক্ষক আটক যা জানা গেল

গাইবান্ধায় ১০ বছরের এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছে আতোয়ার রহমান (৫৫) নামের এক ব্যক্তি। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ। আটককৃত আতোয়ার রহমান এক মাদ্রাসার সহকারী সুপার।

ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা জানান, মাদ্রাসার ওই সহকারী সুপার দীর্ঘদিন ধরে প্রতিবেশি প্রতিবন্ধি ওই শিশুকে বিভিন্ন অজুহাতে তার রুমে ডেকে নিতেন এবং শারীরিক নির্যাতন চালাতেন। সম্প্রতি শিশুটির আচরণে অস্বাভাবিকতার লক্ষণ দেখা দিলে পরিবার শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন স্বজনদেরকে।

পরে ভুক্তভোগী শিশুটির পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ করেন। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ জানান, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত ওই শিক্ষককে আটক করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com