শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মানবেতর জীবনযাপন সত্তোর্ধ্ব ছায়েরা বেগমের একটি ঘর ও সহায়তার আশায় দিন কাটছে

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, নিউজ ডেস্ক:   |   শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানবেতর জীবনযাপন সত্তোর্ধ্ব ছায়েরা বেগমের একটি ঘর ও সহায়তার আশায় দিন কাটছে
৩৬

লালমনিরহাট জেলার বড়বাড়ি ইউনিয়নের আমবাড়ি গ্রামে মানবেতর জীবনযাপন করছেন সত্তোর্ধ্ব অসহায় ছায়েরা বেগম। চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটানো এই বৃদ্ধার নেই মাথা গোঁজার মতো নিরাপদ আশ্রয়।

জানা গেছে, মাত্র ৩ থেকে ৪ হাত পরিমাপের একটি ছোট্ট ঘরেই বসবাস করছেন ছায়েরা বেগম। ঘরটি এতটাই সংকীর্ণ যে পা সোজা করে শোয়ার মতো জায়গা পর্যন্ত নেই। মাটির ওপর বসে ও শুয়েই কাটে তাঁর দিন ও রাত।
প্রচণ্ড শীতের এই সময়ে তাঁর কষ্ট আরও বেড়েছে। শীত নিবারণের মতো পর্যাপ্ত কাপড় কিংবা নিরাপদ ঘর না থাকায় রাতগুলো তাঁর জন্য হয়ে উঠছে দুর্বিষহ। অসুস্থ শরীর নিয়ে কোনো রকমে জীবন টিকিয়ে রাখতে হচ্ছে তাঁকে।
অন্যের কাছে হাত পেতে যা পান, তা দিয়েই খেয়ে না খেয়ে দিন পার করছেন ছায়েরা বেগম। নেই কোনো স্থায়ী আয়ের উৎস কিংবা পরিবারের নিয়মিত সহায়তা। একাকী এই বৃদ্ধা সমাজের করুণ বাস্তবতার প্রতীক হয়ে উঠেছেন।
ছায়েরা বেগম বলেন, “আমি খুব কষ্টে আছি। একটা ছোট ঘর আর সামান্য সাহায্য পেলে একটু ভালোভাবে বাঁচতে পারতাম।”
এলাকাবাসীর মতে, দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা না পেলে তাঁর জীবন আরও ঝুঁকির মধ্যে পড়বে। তারা সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এই অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ানো এখন মানবিক দায়িত্ব বলে মনে করছেন সচেতন মহল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com