শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীর দল গঠন ও রিয়েন্টেশন

মোহসীন মোহাম্মদ মাতৃক:   |   রবিবার, ২৪ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীর দল গঠন ও রিয়েন্টেশন

মানিকগঞ্জ জেলার মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীর দল গঠন ও রিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

প্রশিকা মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র মানিকগঞ্জ সভাকক্ষে ২৩ নভেম্বর শনিবার সকাল ১০ টায় ওরিয়েন্টশনেটির আয়োজন করে রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) নামে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি গবেষণা প্রতিষ্ঠান। সুইজারল্যান্ড এম্বাসির অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে তাদের চলমান প্রকল্প “আশ্বাস: মানব পাচার থেকে উদ্ধাপ্রাপ্ত পুরুষ ও নারীর জন্য” এর আওতায় ক্যাম্পেইনটি আয়োজন করা হয়।

ওরিয়েন্টশনে অংশগ্রহণ করেন মানিকগঞ্জ জেলার, সদর উপজেলা, সিংগাইর, ও হরিরামপুর উপজেলার বিভিন্ন কাল্চারাল ব্যাকগ্রাউন্ডের যুব প্রতিনিধিরা। কর্মশালায় প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম, কর্মকৌশল ও প্রত্যাশিত ফলাফলসহ আশ্বাস প্রকল্পের পরিচিতি, মানিকগঞ্জের মানব পাচারের প্রেক্ষাপট, নিরাপদ অভিবাসন, প্রেরণার আলোক শিখা, আগুন পাখি, প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয়। এছাড়া মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীর কার্যক্রম বিষয়ক কমিটির পরিচিতি গঠন কার্যক্রম ও মানব পাচারের সারভাইভারদের জন্য সেবার সুযোগ চিহ্নিতকরণ, সম্পৃক্তকরণের গুরুত্ব কৌশল নির্ধারণসহ কর্মপরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্বারোপ করা হয়।

প্রোগ্রাম অফিসার গোলাম রব্বানী সঞ্চালনায় ওরিয়েন্টেশন এ উপস্থিত ছিলেন রামরুর আশ্বাস প্রকল্পের ঢাকা ক্লাস্টারের প্রজেক্ট কো-অডিনেটর আনিন্দ জতির্ময়, কমিউনিকেশন অফিসার ফাবিহা ইদ্রিস। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম ও উজ্জল মিয়াঁ।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com