নিজস্ব প্রতিবেদক: | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ৫১৬ বার পঠিত | পড়ুন মিনিটে
মানিকগঞ্জ শহরে অবস্থিত আর রহমান খাবার হোটেলের বিরুদ্ধে সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীদেরকে ব্ল্যাকমেইল ও গোপন ভিডিও ধারন করে টাকা দাবি করাসহ হয়রানির অভিযোগ উঠেছে।
গত (রবিবার) ১৯ তারিখ আনুমানিক বেলা ১১ ঘটিকার সময় শহরে অবস্থিত হোটেলটিতে খাবার খেতে যায় ভুক্তভোগী সাকিবুল ইসলাম শিহাব(২২) ও তার এক বান্ধবী ফাতেমা(২০) হোটেলটিতে তারা খাবার খাওয়ার জন্য আসে ও সেই সাথে কিছুক্ষণ বসে সেখানে সময় কাটায়।
ভুক্তভোগী শিক্ষার্থীরা সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী। তারা খাবার গ্রহণ করে বিল পরিশোধ করে হোটেল থেকে বেড়িয়ে যায়। এমতাবস্থায় হোটেলটির কয়েকজন মেসিয়ার পর্দার আড়াল থেকে তাদের ভিডিও ধারন করে।
ভুক্তভোগী শিহাব জানায়, সে দীর্ঘদিন যাবত উক্ত হোটেলে খাবার গ্রহণ করে তাই মেসিয়ারদের সাথে তার মাঝে মাঝে কথা হয়। তার মোবাইল নম্বরও মেসিয়ারদের কাছে আছে। ঘটনার এক পর্যায়ে তাকে হোটেলের আসিফ (২৫) একটি অজ্ঞাত নম্বর থেকে কল দিয়ে হোটেলে আসার জন্য বলে ও খারাপ প্রস্তাব করতে থাকে একপর্যায়ে এক লক্ষ টাকা দাবি করে দাবিকৃত টাকা না দিলে ভিডিও ভাইরাল করে দিবে বলে হুমকি দিতে থাকে। হোটেল মালিক মো: ফারুক হোসেন রাশেদ ও মেসিয়াররা মিলে এধরনের কাজ প্রায়ই করে এটি সে জানত না। এমনকি অতিরিক্ত টাকার বিনিময়ে অবৈধ কাজ হয় হোটেলের সিক্রেট জোনে গোপন ক্যামেরা বসিয়ে হোটেলটিতে আসা কাস্টমারদের গোপন ভিডিও ধারণ করে পরবর্তীতে তাদেরকে বিভিন্ন প্রস্তাবের মাধ্যমে ব্ল্যাকমেইল করা হয় ও টাকা দাবি করা হয়।
আরেক ভুক্তভোগী শিক্ষার্থী ফাতেমা বলেন, শিহাবকে আমি বাইক কেনা উপলক্ষে ট্রিট দিতে বলি শিহাব আমাকে খাবার খাওয়াতে নিয়ে যায়। আমরা খাবার খাওয়ার পরে কিছুক্ষন বসে সেখানে আড্ডা দেই। মেসিয়ার আমাদের ভিডিও করবে এইটা বুঝতে পারিনি। আমি একটি মেয়ে ভিডিও ভাইরাল হলে আমি মানুষের সামনে বের হতে পারবো না এমনকি আমার পরিবারের মানুষকে অনেক অপদস্ত হতে হবে। তাদের কাছে ধারানকৃত ভিডিওটি আছে এটি নিয়ে আমি শঙ্কিত।
সরকারি দেবেন্দ্র কলেজের সাধারণ শিক্ষার্থীরা উক্ত ঘটনার প্রতিবাদ করতে গেলে হোটেল মালিক এবং কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালায়। এতে সাধারণ শিক্ষার্থীরা আহত হয়।
এসময় তাদের সাথে হোটেলের মেসিয়ার সহ হোটেলের মালিক পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল সহ খারাপ আচরণ করে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com