শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মানিকগঞ্জে ৪ লাখ টাকার মাদকসহ আটক ১ জন

মোহসীন মোহাম্মদ মাতৃক   |   বুধবার, ০৩ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানিকগঞ্জে ৪ লাখ টাকার মাদকসহ আটক ১ জন
১৬

মানিকগঞ্জ সদর উপজেলায় ৪৮ (আটচল্লিশ) গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার (৩ জুলাই) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। আটককৃত ব্যক্তির নাম মোঃ সাইফুল ইসলাম টিপু (৪২) তিনি মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব দাশড়া গ্রামের মৃত ছালাম দেওয়ানের ছেলে। জেলা ডিবি ইনচার্জ জানান, জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খান এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই মোঃ আশিকুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।

মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানাধীন জয়রা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বেউথাগামী আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে ফল মার্কেট এর সামনে পাকা রাস্তার উপর থেকে মঙ্গলবার রাত নয়টার দিকে আসামী  মোঃ সাইফুল ইসলাম টিপুকে ৪৮গ্রাম হেরোইন সহ আটক করেন। যার মূল্য ৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার) টাকা। তিনি আরোও জানান, আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এই ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় ০১ টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com