শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মা

মোফাজ্জল হোসেন:   |   রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ২০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মা

যখন তোমার গর্ভে আসি,

অশ্রুসিক্ত নয়নে তুমি দিয়েছো হাসি।

ভূমিষ্ট হয়ে যখন দেখা শুরু করেছি স্রষ্টার সৃষ্টি, তোমার চোখ দিয়ে ঝরেছে আনন্দের বৃষ্টি।

তিলে তিলে করেছো বড়,শিখিয়েছো বুলি,
তাইতো বেহেশতে যেতে লাগে তোমার পদধূলি। আমার মুখে হাসি রাখতে শয়ে গেছো নানা কষ্ট, আলোকিত মানুষ গড়তে চেয়ে, যেন না হই পথভ্রষ্ট।

শিক্ষা বা কর্মের জন্য যখন যাই বাহিরে,
ভাবো আমার ছোটন ছাড়া যেন কেউ নাহিরে। কবে আমি পাবো ছুটি,দিন গুনে রেখে, যত্ন করো মাগো আমার পছন্দ দেখে।

মাঝে মাঝে লাগে আমার অসুস্থতার ভাব,
তোমার স্পর্শ ছাড়া যেন করিনা আরোগ্য লাভ। অনেক কিছুই করার বাকি, সুযোগ পাবো যবে, নিজেক সফল ভাববো, কেবল তখনই তবে।

স্রষ্টা তোমায় ভালো রাখুক, এটাই মোর চাওয়া, আমার জন্য মাগো তুমি কইরো অনেক বেশি দোয়া কষ্ট আমার লাগব হয় মা, যখন দেখি তোমার হাসি, মাগো তোমায় আমি সত্যিই অনেক ভালোবাসি।

শিক্ষার্থী, সমাজকর্ম বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com