শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মিউনিখ আন্তর্জাতিক ম্যারাথনে শিব শংকর পাল উড়ালেন দেশের পতাকা

জার্মানি প্রতিনিধি   |   সোমবার, ১৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিউনিখ আন্তর্জাতিক ম্যারাথনে শিব শংকর পাল উড়ালেন দেশের পতাকা

রেকর্ড ২২ বারের মত মিউনিখ জেনেরালি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়েছেন বাংলাদেশের দৌড়বিদ শিব শংকর পাল। বিশ্বের ১২০ দেশের প্রায় ২৬ হাজার ৫০০ প্রতিযোগীদের ভীড়ে লাল-সবুজের পতাকা নিয়ে দৌড়েছেন তিনি। এই ম্যারাথনের মাধ্যমে শিব শংকর ব্যক্তিগত ১৩২ তম আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিলেন।

রোববার (১৩ অক্টোবর) মিউনিখে ঐতিহাসিক এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। বৃষ্টি বিঘ্নিত দিনেও এই ম্যারাথন দেখতে শহরের বিভিন্ন স্থান থেকে জড়ো হয়েছিলেন লাখো দর্শনার্থী। শহরের ঐতিহ্যবাহী অলিম্পিয়া পার্ক থেকে শুরু হয়ে ৪১ দশমিক ১৯৫ কিলোমিটার দূরত্বের এই ম্যারাথনটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান লেওপোল্ডস্ট্রাসে, ইংলিশ গার্ডেন, মারিয়েনপ্লাট্জ, জিগেসটর, চাইনিজ টাওয়ার, ওডেওনপ্লাট্জ ঘুরে আবার অলিম্পিক স্টেডিয়ামে এসে শেষ হয়।

এর মধ্যে প্রায় ৪২ কিলোমিটার দীর্ঘ ট্র্যাক শেষ করতে শিব শংকর পাল সময় নেন ৩ ঘণ্টা ৪৫ মিনিট। এর আগে নেপালের হিমালয় পাহাড়ে অনুষ্ঠিত পৃথিবীর কঠিনতম ম্যারাথন ‘এভারেস্ট ম্যারাথনে’ও বাংলাদেশের পতাকা নিয়ে দৌড়িয়েছেন তিনি। দৌড়েছেন সুইজারল্যান্ডের ইন্টারলাকেন ও ইয়ুংফ্রাউ এর মত কঠিন সুন্দরতম ম্যারাথনেও।

সৌখিন এই দৌড়বিদ ২০১৮ সালের নভেম্বরে নিউইয়র্কে ব্যক্তিগত ক্যারিয়ারের ১০০তম ম্যারাথনে অংশ নেন। ৬২ বছর বয়সী শিব শংকর পাল জার্মানির মিউনিখ শহরের একজন সফল ব্যবসায়ী হলেও তার শখ বিশ্বের সব বিখ্যাত ম্যারাথনগুলোতে বাংলাদেশের মান সমুজ্জল রাখা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com