শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মিরসরাইয়ে মেলখুম ট্রেইলে পড়ে দুই বন্ধুর মৃত্যু একজনের বাড়ি সাতকানিয়ায়

নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিরসরাইয়ে মেলখুম ট্রেইলে পড়ে  দুই বন্ধুর মৃত্যু  একজনের বাড়ি সাতকানিয়ায়
১২

চট্টগ্রামের মিরসরাইয়ের মেলখুম ট্রেইলের উপর থেকে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার সোনাপাহাড় এলাকায় মেলখুম ট্রেইলে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সাতকানিয়া উপজেলার ৮ নং ঢেমশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মনিরুজ্জাময় মুন্সির বাড়ির অধ্যক্ষ আব্দুর রশিদ কাদেরীর দ্বিতীয় ছেলে মোঃ গালিব (২২) এবং রিদয় (২২)। তারা দুইজনে বন্ধু। জানা গেছে, গত কাল মঙ্গলবার সকাল ৯টায় ফেনী থেকে ৩ বন্ধু মিলে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে ঘুরতে আসেন। তাদের সাথে যোগ দেন স্থানীয় আরও দুইজন। আহত স্থানীয় সৈকত ইসলাম মিরাজ বলেন, মঙ্গলবার সকালে আমরা ৫ জন সোনাপাহাড় মেলখুম ট্রেইলে ঘুরতে যায়। যাওয়ার পর একজনের ব্যাগ পড়ে যায়, তখন ব্যাগ উদ্ধার করতে গিয়ে দুইজন নামলে মেলখুম ট্রেইলের মধ্যে পড়ে গিয়ে মারা যায়। বারইয়ারহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের সূত্রে জানা গেছে আগামীকাল ১০ জুলাই বৃহস্পতিবার সকাল নয়টার ৩০ মিনিটের সময় স্থানীয় পাংকু পুকুর পাড় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে গালিবের নামাজে জানাজ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com