শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মির্জাগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

(মো: সৌরব বেতাগী প্রতিনিধি):   |   মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ২১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মির্জাগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
৩১

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পটুয়াখালীর, মির্জাগঞ্জ রেড ক্রিসেন্টরের উদ্যোগে, মির্জাগঞ্জ উপজেলার শতাধিক অসহায় ও দুঃস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে মির্জাগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট ।

উপজেলার বিভিন্ন ওয়ার্ডের প্রতিবন্ধী ও বয়স্ক মানুষকে এসব কম্বল দেয়া হয় ২০ জানুয়ারি ২০২৫ সোমবার সকাল ১০:৩০ সুবিদখালী বাস কাউন্টার চত্বরে।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটি মির্জাগঞ্জ উপজেলার ইউনিটের টিম লিডার রাব্বি, সুবিদখালী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ অলিউল্লাহ মিজান,জাহিদ, বিপ্লব, জান্নাতি, জেসমিন, তুহিন, সজল, ফরাজী,সহ আরও অন্যান্য স্বেচ্ছাসেবক।

রেড ক্রিসেন্ট সোসাইটির দলনেতা রাব্বি বলেন, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। ২০২৪ থেকে সকলকে নিয়ে এই সংগঠন পথচলছে। অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট কম হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com