শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মিশিগানে ইহদিনার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৩৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিশিগানে ইহদিনার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
৭৬

গত রবিবার, ২০ এপ্রিল ২০২৫ তারিখে ইসলামিক হেল্পিং ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অফ নর্থ আমেরিকা (IHDINA) এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভাইজরি কাউন্সিলের সদস্যবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ইহদিনার সদস্যরা। অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সুন্দরভাবে আয়োজনকৃত, বন্ধুত্বপূর্ণ, ও সুশৃঙ্খল। অনুষ্ঠানে ক্বিরাত, নাশিদ পরিবেশনা এবং ইহদিনার লক্ষ্য ও ভিশন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দায়িত্বশীলরা। এরপর ছিলো বিনোদনমূলক আয়োজন, শ্রেষ্ঠ ৩ জন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়।

ইহদিনার পক্ষ থেকে জানানো হয় অল্প সময়ের প্রস্তুতির মধ্যেও অনুষ্ঠানটি ছিল অর্থবহ ও হৃদয়গ্রাহী। ইনশাআল্লাহ, ভবিষ্যতে এটি আরও বড় পরিসরে পুরো কমিউনিটির জন্য আয়োজন করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানের শেষে বিশেষ দোয়া করা হয় উম্মাহ, মানবতা, এবং বিশ্বব্যাপী সকল নিরপরাধ আত্মা ও মুসলিম ভাই-বোনদের জন্য। ইহদিনার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয় এবং পাশে থাকার জন্য সবাইকে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানান। ইসলামিক হেল্পিং ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অফ নর্থ আমেরিকা (IHDINA) সংগঠনটি মুলত একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন, সেবা, দাওয়াহ এবং সুস্থ সংস্কৃতির চর্চায় নিয়োজিত।

নবীজির (সা.) আদর্শ এবং হিলফুল ফুযুলের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একদল স্বপ্নদ্রষ্টা, দ্বীনদরদী এবং কমিউনিটির আমানতদার যুবকের মাধ্যমে চলতি বছরে ফেব্রুয়ারির ১৬ তারিখে এই সংগঠনটির যাত্রা শুরু হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com