কামরুজ্জামান (হেলাল) যুক্তরাষ্ট্র প্রতিনিধি: | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ১৭৭ বার পঠিত | পড়ুন মিনিটে
গত রবিবার বিকালে যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির আলিফ রেষ্টুরেন্টে গ্রেটার কুমিল্লা এসোসিয়েশন অব মিশিগানের আয়োজনে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাইফ বাবু।
সভায় সভাপতিত্ব করেন গ্রেটার কুমিল্লা এসোসিয়েশন অব মিশিগানের এর সভাপতি মোহাম্মদ আলী জামাল, উক্ত সংগঠনের সেক্রেটারি আরিফ রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন
আজহারুল চৌধুরী, সফিউল আলম, মোঃ গোলাম কিবরিয়া, মোহাম্মদ ওয়াহিদ, মোঃ শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, রনি, মোঃ গিয়াস উদ্দিন, নিয়াজুল চৌধুরী, মোঃ নাজমুল ইসলাম, মোঃ শরিফুল হোসেন, শাওন আরিফুল ইসলাম, রাসেল সাজ্জাদ সহ আরো অনেকে।
বক্তারা কুমিল্লাকেই বিভাগ ঘোষণা করার জন্য বাংলাদেশের সরকারের প্রতি বিশেষ দাবি করেন, বক্তরা আরো বলেন বৃহত্তর কুমিল্লা শুধু মাত্র একটি জেলা নয় মুক্তিযুদ্ধ সহ সমাজসেবক নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী, ব্যবসায়ী ও সমাজসেবক মহেশচন্দ্র ভট্টাচার্য্য, সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মণ এবং ভাষা সৈনিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আখতার হামিদ খান ও মোহাম্মদ আবুল হাশেম সহ নানা গুনীজনের জন্ম এই কুমিল্লাতেই।
দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে কুমিল্লাবাসীর রয়েছে অনেক অবদান সেই সাথে বর্তমানে বাংলাদেশে বৈদেশিক রেমিট্যান্স প্রেরনের ক্ষেত্রে প্রবাসী কুমিল্লাবাসীর রয়েছে বিরল ভুমিকা কুমিল্লাকে বিভাগ করার যোক্তিক দাবিটি যেনো সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com