মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১১৪ বার পঠিত | পড়ুন মিনিটে
অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণজন্ম থেকেই হাত-পা না থাকা সত্ত্বেও অদম্য মেধাবী লিতুন জিরা এবার এসএসসি পরীক্ষায় তাক লাগানো ফল করেছেন। বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।যশোরের মণিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির ছোট মেয়ে লিতুন জিরা।
তিনি গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফলাফল প্রকাশের পর লিতুন জিরার পরিবারে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। নিজের ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে লিতুন জিরা জানান, তিনি আরও ভালোভাবে পড়াশোনা করে চিকিৎসক হতে চান। তার এই অদম্য ইচ্ছাশক্তি আর মেধা এর আগেও বিভিন্ন পরীক্ষায় প্রমাণিত হয়েছে।
ভবিষ্যতে এই লড়াকু মেয়েটি সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান।হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির দুই সন্তানের মধ্যে লিতুন জিরা ছোট। তার বড় ভাই ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এর আগেও লিতুন জিরা পিইসি ও জেএসসি পরীক্ষায় অসাধারণ ফল করেছেন, প্রাথমিকে বৃত্তি পেয়েছেন এবং শ্রেণিতে সেরা শিক্ষার্থী হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তার অবদান চোখে পড়ার মতো। তার একাগ্রতা ও অদম্য ইচ্ছাশক্তির কাছে শারীরিক প্রতিবন্ধকতা হার মেনেছে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমেও তিনি স্বীকৃতি পেয়েছেন। ভবিষ্যতে লিতুনজারা ডাঃ হতে চাই।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com