শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুরাদনগরে জামায়াতের বিশাল মিছিল ও সমাবেশ

নাদিমুল আল তানভীর :   |   বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুরাদনগরে জামায়াতের বিশাল মিছিল ও সমাবেশ
১৫

দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্যেমে জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীকের  গ্রেজেট প্রকাশ করায় শোকরানা মিছিল ও সমাবেশ করেছেন মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার  বিকেল ৫ টায় টায় মুরাদনগর উপজেলা সদরে শোকরানা মিছিল করে জামায়াত। মিছিল শেষে আল্লাহ চত্বরে দাঁড়িয়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা আমির আ ন ম ইলইয়াস। তিনি বলেন,  প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আইনি লড়াই-সংগ্রাম শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল হিসেবে ন্যায্য অধিকার ফিরে পেয়েছে। এই রায়ের মাধ্যমে আরও একটি জুলুম-নিপীড়নের অবসান হলো।

নির্বাচন কমিশনের  এই গেজেট প্রকাশে  জামায়াতের  নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। ২৪ জুন গেজেট প্রকাশের মাধ্যমে সত্যের বিজয় ও ন্যায় বিচার নিশ্চিত হলো বলে জানান জামায়াত আমির।

উক্ত সমাবেশে উপজেলা কর্মপরিষদের সদস্য জালাল উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ইউসুফ সোহেল, মুরাদনগর উপজেলা সাবেক আমির মনসুর মিয়া, বাঙ্গরা বাজার থানা সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, মুরাদনগর উপজেলা বায়তুল মাল সেক্রেটারি,  মাওলানা আবুবকর সরকার, মুরাদনগর উপজেলা জামায়াতের সহ- সেক্রেটারি মাহবুব মুন্সী প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com