শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল

ফখরুল ইসলাম   |   বুধবার, ০৫ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল

কুমিল্লা মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে মুরাদনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশার সঞ্চালনায় দোয়া মাহফিলে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন।

আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম, আমজাদ আলী তসু, শহীদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, নবীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, জুলাই যোদ্ধা মীর জাহিদ হাসান সম্রাট ও নাহিদুল ইসলাম নাঈম।

বক্তারা জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শহিদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনার পাশাপাশি সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান কুমিল্লা-৩ মুরাদনগর-বাঙ্গরা সংসদীয় আসনের ৬বারের সাংসদ ও ধর্মমন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা হেফাজতে ইসলামের নায়েবে আমির হাফেজ আমিনুল ইসলাম। এসময় উল্লেখযোগ্য ভাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য কামাল মাষ্টার, জাসাস এর আহ্বায়ক আবুবকর, কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের সদস্য আলাউদ্দিন, উপজেলা যুবদলের সদস্য মাসুম মুন্সী, বিএনপি নেতা ওমর ফারুক সোহাগ, ওমর আলী, ইকবাল হোসেন, নবীপুর পশ্চিম ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com