শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুরাদনগরে বানভাসি কয়েক শত পরিবারের পাশে সাবেক প্রতিমন্ত্রী

নাদিমুল আল তানভীর   |   বুধবার, ২৮ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুরাদনগরে বানভাসি কয়েক শত পরিবারের পাশে সাবেক প্রতিমন্ত্রী
১০

ভারত থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে কুমিল্লার মুরাদনগর উপজেলা দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীর বেড়িবাঁধের ভিতরে বসবাস করা পাঁচ ইউনিয়নের প্রায় কয়েক শত পরিবার পানিবন্দি হয়ে পরেছে।

ভোগান্তিতে পরা পরিবারগুলোর খাদ্য, চিকিৎসাসহ সার্বিক সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে বিএনপির বর্তমান সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ পরিবার।

প্রায় সপ্তাহখানেক ধরে তারা এই সেবা প্রদান করছেন। সরেজমিনে দেখা যায়,উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের গুঞ্জর, নবীপুর পশ্চিম ইউনিয়নের শিবানিপুর, নয়াকান্দি, নিমাই কান্দি, ধামঘর, মুরাদনগর সদর, জাহাপুর ইউনিয়নের প্রায় কয়েক শত পরিবার পানিবন্দী হয়েছে।

মুরাদনগর ডি. আর. সরকারি উচ্চ বিদ্যালয়, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালায়, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ সহ সকল আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারগুলোর দায়িত্বভার বহন করছেন কাজী শাহ্ পরিবার।

তাদের সকলের নাস্তা, দুপুরে ও রাতের খাবার নিশ্চিত করছেন কাজী শাহ্ পরিবার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com