শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুরাদনগর বাজারে ভোক্তার সাথে অসদাচরণ ও দ্রব্যমূল্য বৃদ্ধির অভিযোগ

নাদিমুল আল তানভীর :   |   শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুরাদনগর বাজারে ভোক্তার সাথে অসদাচরণ ও দ্রব্যমূল্য বৃদ্ধির অভিযোগ
১৫

কুমিল্লার মুরাদনগর বাজারের এক ফল দোকানদারের বিরুদ্ধে ভোক্তার সঙ্গে অসম্মানজনক আচরণ ও নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে তরমুজ বিক্রির অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (৪এপ্রিল) এক ক্রেতার প্রত্যক্ষ অভিজ্ঞতা ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, দোকানদার রহিম (পিতা: খলিল, বাড়ি: রহিমপুর) তার দোকানে তরমুজ কেনার সময় ক্রেতার সঙ্গে রূঢ় আচরণ করেন এবং শারীরিকভাবে রুখে দাঁড়ান। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী ওই ক্রেতা।

অভিযোগ সূত্রে জানা যায়, ক্রেতা তরমুজ নির্বাচন করার পর স্বাভাবিকের চেয়ে অধিক মূল্য চাওয়ায় বিক্রেতা রহিমের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রহিম ক্রেতাকে হুমকি দেন ও উত্তপ্ত পরিস্থিতি তৈরি করলে আশেপাশের লোকজন হস্তক্ষেপ করে ক্রেতাকে সেখান থেকে সরে যেতে বাধ্য করেন।

স্থানীয় ক্রেতারা জানান, রহিমের এমন অসৌজন্যমূলক আচরণ নতুন নয়; নিয়মিত ভোক্তাদের সঙ্গে তার বিরোধ ও অসভ্য আচরণের অভিযোগ রয়েছে। এছাড়া, বাজারের অন্যান্য কয়েকজন ব্যবসায়ী সংঘবদ্ধ হয়ে সরকারি মূল্যতালিকা উপেক্ষা করে পণ্য বিক্রি করছেন। শুধু রহিম নয় উপজেলার অন্যসব ফল বিক্রেতারা ক্রেতাদের জিম্মি করে অধিক মূল্যে ফল বিক্রি করছেন। সাধারন খেটে খাওয়া মানুষের পক্ষে অধিক মূল্যে ফল ক্রয় করা অসম্ভব। অতিরিক্ত মূল্যের প্রতিবাদ অথব, মূল্য নিয়ে দর কষাকষি করতে গেলেই কিছু অসাধু ফল বিক্রেতারা রূঢ় ব্যবহার করছেন ক্রেতাদের সাথে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এমন আচরণের শাস্তির বিধান থাকলেও স্থানীয় প্রশাসনের কঠোর পদক্ষেপের অভাবকে দায়ী করছেন স্থানীয়রা। ভোক্তারা দাবি করেছেন, বাজারে নিয়মিত তদারকি ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে এমন অনিয়ম রোধ সম্ভব।

উপজেলা সহকারী কমিশনার ভূমি বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে। যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে তাদের স্বচ্ছতার অনুসন্ধানে অভিযান চলবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com