শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুরাদনগর বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন কেএম মজিবুল হক

নাজমুল হাসান:   |   মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুরাদনগর বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন কেএম মজিবুল হক

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই কেএম মজিবুল হক দলীয় নেতাকর্মী সহ মুরাদনগরের সর্বস্তরের জনসাধারণের সাথে পবিত্র ঈদুল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন।

আজ মঙ্গলবার দুপুর ১টায় নিজ গ্রামের বাড়িতে ঈদ উৎযাপন উপলক্ষে মা বাবার কবর জিয়ারতের জন্য ছুটে আসেন কেএম মজিবুল হক। সকালে থেকে উপজেলার সকল ইউনিয়নের শতশত নেতাকর্মী জড়ো হতে থাকে সাবেক এমপি আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বাড়িতে। মজিবুল হক প্রথমে গাড়ি থেকে নেমে ঈদুল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করতে আসা নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। নেতাকর্মীদের পরিবারের প্রতি শুভেচ্ছা বার্তা প্রদান করে তাদের খোঁজ-খবর নেন। কেএম মজিবুল হকের সঙ্গে এ সময় তার ছেলে কাজী মোজাক্কের আহমেদ ইসমাম ও ছোট ছেলে কাজী মোস্তাছিম হক ইজান উপস্থিত ছিলেন। পরে জোহর নামাজের সময় হয়ে গেলে বাড়ি থেকে বের হয়ে মসজিদের যান। মসজিদের যোহর নামাজ আদায় শেষে মা বাবার কবর জিয়ারত করার জন্য মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানের উদ্দেশ্যে রওনা হন। কিছুক্ষণ কবরের পাশে নিরবে দাঁড়িয়ে থেকে দোয়া দরুদ পাঠ করেন। এসম দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা কওমি ওলামা পরিষদের সভাপতি হাফেজ আমিনুল ইসলাম।

কেএম মজিবুল হক বলেন, আমরা যখনই বাড়িতে আসি তখন মা বাবার কবরের পাশে ছুটে যাই। তাদের জন্য দোয়ার আয়োজন করি। আমাদের পারিবারিক ঐতিহ্য হিসেবে আমরা প্রতিবছরই আমাদের মুরাদনগরের সর্বস্তরের মানুষের সাথে ঈদের আনন্দের পাশাপাশি সুখ-দুঃখ ভাগাভাগি করে নেই। আমাদের মধ্যে যে মানুষের প্রতি ভালোবাসার বন্ধন সেটি আরো শক্তিশালী হয়। যেকোনো সমস্যায় আমরা মুরাদনগরের সাধারণ মানুষ সহ নেতাকর্মীদের পাশে ছিলাম, এখনও আছি এবং থাকবো।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকেই।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com