শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মৌলভীবাজারে ব্যবসায়ীকে মারধর ও টাকা লুট: মামলা তুলে নিয়ার হুমকি

মৌলভীবাজার প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজারে ব্যবসায়ীকে মারধর ও টাকা লুট: মামলা তুলে নিয়ার হুমকি

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোকাম বাজার এলাকায় এক ব্যবসায়ীকে মারধর এবং টাকা লুটের অভিযোগ উঠেছে। আহত ব্যবসায়ী বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৬ মে) সকাল ১০টা ১৫ মিনিটে স্থানীয় ছাবু মিয়ার ওয়ার্কশপের সামনে ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির নিজের প্রতিষ্টানের উদ্যেশে গেলে হঠাৎ করেই অতর্কিতে সন্ত্রাসী হামলার শিকার হন। অভিযুক্তরা হলেন একই এলাকার কয়েছ মিয়া, মঈন মিয়া, নাজমিন বেগমসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।

ভুক্তভোগীর ভাই মোঃ মামুন মিয়া জানান, তার ভাই একটি মামলার বাদী, যা বর্তমানে আদালতে বিচারাধীন। সেই মামলা প্রত্যাহারের জন্য অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন তারা সংঘবদ্ধভাবে তার ভাইয়ের পথরোধ করে মামলা তুলে নিতে চাপ দেয়। একপর্যায়ে কয়েছ মিয়া কাঠের বর্গা দিয়ে হুমায়ুনের মাথায় আঘাত করে ও মঈন মিয়া জিআই পাইপ দিয়ে বেধড়ক মারধর করেন। এসময় তারা তার পকেটে থাকা ব্যবসার নগদ ২ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয় ও প্রাণনাশের হুমকিও দিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এসময় তার চিৎকারে উপস্থিত আশপাশের লোকজন এগিয়ে এসে হুমায়ুন কবিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চলে যাওয়ার সময়

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মোঃ মামুন মিয়া মৌলভীবাজার মডেল থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেন। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মিনহাজ উদ্দীন বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com