শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যশোরের ভবদহের পানি নিষ্কাশনে স্থায়ী সমাধানের জন্য ভবদহ দেখতে রিজওয়ানা হাসান

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি:   |   রবিবার, ১০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যশোরের ভবদহের পানি নিষ্কাশনে স্থায়ী সমাধানের জন্য ভবদহ দেখতে রিজওয়ানা হাসান
১৫

যশোরের দুঃখ ভবদহের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম আমডাঙা খাল পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে অভয়নগর উপজেলার আমডাঙ্গা খাল এলাকায় গণশুনানিতে অংশগ্রহণ করেন তিনি। এ সময় তিনি অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের ভোগান্তির কথা শোনেন। কীভাবে ভবদহ জলাবদ্ধতার সমস্যার সমাধান করা যায় এ বিষয়ে নানা পরামর্শ শুনেন।

জলাবদ্ধতায় ভুক্তভোগী মানুষের প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পাঁচ লাখ মানুষের ভোগান্তির সমাধান আগে করতে হবে। আমরা একটি স্থায়ী সমাধানের দিকে যেতে চাই। ভুক্তভোগীদের পরামর্শে নেওয়া প্রকল্প অনুযায়ী জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে।

তিনি আরও বলেন, পাঁচ-ছয় বছর পরপর যাতে একই সমস্যা না হয় সেজন্য স্থায়ী সমাধান প্রয়োজন। গত ২০ বছর ধরে এ সমস্যা দেখছি, এ সমস্যার সমাধান হয়নি। তবে আমি চেষ্টা করবো এর স্থায়ী সমাধানের জন্য, রেজওয়ানা আমডাঙ্গা ও ভবদহ পরিদর্শন করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com