শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যশোরের মনিরামপুরে পাচ মাস জলাবদ্ধতায় ইরি চাষ নিয়ে চিন্তিত কৃষকেরা

মাসুদ রায়হান   |   সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যশোরের মনিরামপুরে পাচ মাস জলাবদ্ধতায় ইরি চাষ নিয়ে চিন্তিত কৃষকেরা

যশোরের মনিরামপুর উপজেলার দুর্বা ডাম্গা ও শ্যামকুড় ইউনিয়নে অতিরিক্ত বৃষ্টির কারণে ও উজান ভাটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ফলে বিভিন্ন এলাকায় বন্যার পানিতে ডুবে যায় কৃষকদের ফসল ফলাদি। এই জলাবদ্ধতার সৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় চলাচলের জন্য রাস্তা ঘাটে স্কুল, কলেজ, মাদ্রাসা ও এতিমখানা অনাথ শিশুদের আশ্রমের চলাচলের জন্য চরম দুর্ভোগে পড়েছেন মানুষ ।

পাশাপাশি ঘের বেড়ীবাঁধের জন্য প্রতিবারই এ রকম বন্যার সমস্যার সম্মুখীন হতে হয়। এবারের বন্যায় অনেক ফসল পানিতে ডুবে যায় যশোরের মনিরামপুর উপজেলার, উপ-সহকারী কৃষি অফিসার, জ্যোতি প্রসাদ ঘোষ বলেন শ্যামকুড় ইউনিয়নে প্রায় দুই শতাধিক একর এর অধিক জমিতে ইরি ধানের জন্য ঠিক সময়ে চাষ করতে পারবে না বিভিন্ন প্রজাতির চাষিরা।

পাচ মাস যাবৎ পানি বন্দি মানুষের বসবাসের জন্য অনুপযোগী হয়ে পড়েছে গ্রামের মানুষেরা রাস্তার দুই পাশে বসবাসের জন্য ঘর বাড়ি তৈরি করেন। অনেক জায়গায় পানিতে তলিয়ে আছেন কয়েকটি গ্রাম আমিনপুর, দক্ষিণ শ্যামকুড়,হাসাডাঙ্গা,নাগোরঘোপ,জামলা,রতন দিয়া,ও বিভিন্ন অঞ্চলের মানুষ বন্যায় কবলিত হয়ে আছে।

বৃষ্টির জন্য ও উজান ভাটিতে জলাবদ্ধতার সৃষ্টির কারণে কাঁচামালের দাম বেড়েছে সম্প্রতি বাংলাদেশের মানুষ বিভিন্ন প্রকার দ্রব্যের দাম বাড়ার জন্য আরও কষ্ট দায়ক ভাবে জীবন যাপন করতে হচ্ছে।এই দ্রব্যের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার পানিতে তলিয়ে যাওয়া মানুষেরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com