শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যশোরে অভয়নগর থানা পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব সহ তিন জন আটক

যশোর জেলা প্রতিনিধি   |   বুধবার, ০৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যশোরে অভয়নগর থানা পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব সহ তিন জন আটক

যশোরের অভয়নগর থানা পুলিশ ও সেনাবাহিনীর পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে পরিমান মাদক দ্রব্য ২৫(পঁচিশ) বোতল ফেনসিডিল ও ০২(দুই) কেজি গাঁজা উদ্ধার সহ গ্রেফতার-৩ গতকাল অভয়নগর থানা পুলিশের এসআই মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স ও সেনাবাহিনীর একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে অত্র থানাধীন বুইকারা পালপাড়া গ্রামের শুকুর আলী ব্যাপারীর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম ওরফে ডলার (২৫) তার বসত বাড়িতে মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে এসআই মনিরুল ইসলাম বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে সঙ্গে থাকা পুলিশের একটি চৌকস টিম এবং সেনাবাহিনীর টহল টিমকে নিয়ে রাত ০৪ টার দিকে উক্ত স্থানে যৌথ অভিযান পরিচালনা করে মাদক কারবারি সাইফুল(২৫)কে গ্রেফতার করেন।

এবং তার দেখানো মতে বসতবাড়ি হতে পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো দুই ব্যাগে দুই কেজি মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করেন। পরবর্তীতে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে একই টিম অপর একটি গোপন সংবাদের ভিত্তিতে রাতে অত্র থানাধীন মশরহাটি দশ গোডাউন রোড হতে একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোঃ নাছির হোসেন(৩০) ও মৃত- পঞ্চানন রায় এর ছেলে মোঃ রাজা মিয়া(৫০)কে ২৫(পঁচিশ) বোতল ফেনসিডিল সহ হাতে-নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে উক্ত থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com