শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যশোরে প্রথম নারী এসপির নিয়েগ।

মাসুদ রায়হান   |   বুধবার, ০৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যশোরে  প্রথম নারী এসপির নিয়েগ।
১৫

যশোর জেলার প্রথম নারী এসপি হিসাবে নিয়োগ পেলেন ডিএমপির উপকমিশনার রওনক জাহান। স্বাধীনতার ৫৩ বছর পর যশোরে সর্বপ্রথম নারী এসপি পদে নিয়োগ পেলেন ২৭ বিসিএস পুলিশ কর্মকর্তা ও নেত্রকোণা জেলার পূর্বধলার সন্তান রওনক জাহান। গতকাল ৪ মার্চ (মঙ্গলবার) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

একই প্রজ্ঞাপনে যশোরের বর্তমান পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত এসপি হিসেবে বদলি করা হয়েছে। রওনক জাহান যশোরের ৫১ তম পুলিশ সুপার হিসাবে যোগদান করবেন। তার আগে এই জেলায় দায়িত্বরত ৫০ জনই ছিলেন পুরুষ। এর আগে কখনো এই জেলায় নারী জেলা প্রশাসন ও জেলা পুলিশের প্রধান নারী হিসাবে কেউ দায়িত্ব পালন করেনি। সীমান্তবর্তী বৃহৎ এই জেলায় অপরাধপ্রবণ, নানামুখী সমস্যা মোকাবিলার দায়িত্ব সুচারুভাবে পালন বেশ চ্যালেঞ্জিং! দেখা যাক তার কর্মদক্ষতা। তবে নতুন এই এসপিকে অভিনন্দন রইল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com