শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় কতৃক কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত

যশোর জেলা প্রতিনিধি   |   শনিবার, ১৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় কতৃক কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত
১১

শনিবার ১৯/১০/২০২৪ সকালে যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় কতৃক কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার ও অত্র বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয়।

সম্মানিত পুলিশ সুপার মহোদয় উপস্থিত কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বক্তব্যের শুরুতেই কৃতী শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন করাই সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন ব্যর্থ হলেই মন খারাপ করে থেমে গেলে সঠিক গন্তব্যে পৌঁছানো যাবেনা এক্ষেত্রে সফল হতে হলে অবশ্যই আবার এগিয়ে যেতে হবে।

আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি আর এই স্বপ্নকে সফল করতে হলে কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের প্রয়োজন হয়, তোমরা মনে রাখবে নিজেদের স্বপ্নের পিছনে ছুটতে কখনো ব্যর্থতার কথা ভাবা যাবেনা। পরিশেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে অধিকতর সতর্কতা অবলম্বন করতে বলেন এবং মাদককে এড়িয়ে চলার আহবান জানান।

অনুষ্ঠানে সর্বমোট ৮৪ জন কৃতী শিক্ষার্থীদের হাতে এই সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়। এর মধ্যে ৮০ জন শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত ও বাকি ৪ জন জিপিএ-৪ পেয়েছে। উল্লেখ্য যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে শিক্ষা ক্ষেত্রে জেলা ও বিভাগীয় পর্যায়ে শীর্ষ স্থান অর্জন করে আসছে। বিদ্যালয়টি পরিচালিত হয় জেলা পুলিশ যশোর দ্বারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), যশোর। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল আজিজ, পরিচালক, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, জনাব মনোতোষ কুমার নন্দী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী, কৃতী শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com