“সুন্দর জীবনের জন্য আল- কোরআন” এই স্লোগানকে সামনে রেখে নর্থ আমেরিকায় বসবাসরত মুসলমানদের অংশগ্রহণে ২য় বারের মতো অনুষ্টিত হচ্ছে যাচ্ছে “আরটিভি আলোকিত কোরআন ইউ এস এ সিজন-২। যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিমদের মাঝে আল- কোরআন চর্চা ও তেলাওয়াতকে প্রচার ও প্রসারের জন্য ২৮শে নভেম্বর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের হ্যামট্রামেক সিটির রাধুনী রেস্টুরেন্টে রাত ৮ টায় আরটিভির আয়োজনে মিট এন্ড গ্রীট অনুষ্ঠিত হয়।


আরটিভি যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলালের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন কিশোর রাদি আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরটিভি’র সিইও সৈয়দ আশিক রহমান। উক্ত অনুষ্ঠানে বাংলা প্রেস ক্লাব মিশিগানের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আরটিভি’র সিইও সৈয়দ আশিক রহমান বলেন, যুক্তরাষ্ট্রে কয়েক লক্ষ বাংলাদেশি- আমেরিকান বসবাস করেন।তাঁদের ছেলে- মেয়েরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আল – কোরআন শিক্ষায় জড়িত হচ্ছে, তাঁদের কোরআন তেলাওয়াত অনেক সুন্দর ও শ্রুতিমধুর।ঐ ছেলে- মেয়েদেরকে যাতে আরো উৎসাহিত করা যায় সেই লক্ষে আরটিভি পুরো যুক্তরাষ্ট্রজুড়ে গত বছর থেকে এই প্রোগ্রামটি চালু করেছে। ২০২৫ সালের রমজান মাসে ২৭ টি পর্বে আবারো ২য় বারের মতো অনুষ্টানটি আয়োজন করতে যাচ্ছি।
আমার মনে হচ্ছে আমেরিকার অধিকাংশ স্টেইট থেকে অনেকেই অংশগ্রহন করবে।আমরা সিদ্ধান্ত নিবো আগামীতে যাতে শুধু নিউইয়র্ক নয়, মিশিগান, টেক্সাস সহ অন্যান্য বাংলাদেশি অধ্যুসিত স্টেইটগুলোতে চুড়ান্ত প্রতিযোগিতার অনুষ্টানটি আয়োজন করতে।এই অনুষ্টানটি সফল করতে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য প্রাথমিক বাছাই পর্বটি যাতে প্রতিটি স্টেইটে সম্পন্ন করা যায় এ ব্যাপারে সবার মতামত এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় আলোকিত কোরআন যুক্তরাষ্ট্র,সিজন-২ নিয়ে আলোচনা ও দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন হ্যামট্রামেক সিটি কাউন্সিলর কামরুল হাসান, মাওলানা ফকরুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম, বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ সাহেদুল হক, বাংলা প্রেস ক্লাব মিশিগান এর সাধারন সম্পাদক আশিক রহমান, মাওলানা মিনহাজ আহমেদ, হাফিজ মুমিনুল ইসলাম, সমজিদ আলম ও মুজিব আহমেদ মনির প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন বাংলা প্রেস ক্লাব মিশিগানের সাবেক সভাপতি চিন্ময় আচার্য্য, সিনিয়র সহ সভাপতি সেলিম আহমেদ, সাবেক সাধারন সম্পাদক মোস্তফা কামাল, ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাহেল আহমেদ, কোষাধ্যক্ষ সোলাইমান আল মাহমুদ, শুভ প্রতিদিন পত্রিকার এক্সিকিউটিভ এডিটর ফয়সল আহমেদ মুন্না, ওয়ারেন সিটির প্ল্যানিং কমিশন মেম্বার দেলোয়ার আনসার, মেডসিজ ম্যানেজমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ হাসান এবং পরিচালক রহিন মিয়া সহ স্থানীয় ব্যবসায়ী, আলেম সমাজের নেতৃবৃন্দসহ কমিউনিটির গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আলোকিত কোরআন ইউএসএ সিজন-২ এর অর্গানাইজের দায়িত্বে রয়েছেন প্রিয়ন্তী ইউ এস এ ইনক, এবং ইভেন্ট পার্টনার মেডসিজ ম্যানেজমেন্ট। অনুষ্ঠানে জানানো হয়, আলোকিত কোরআন ইউএসএ সিজন-২ এর রেজিষ্ট্রেশন চলবে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।প্রতিযোগিকে ২ থেকে ৩ মিনিটের কোরআন তেলাওয়াতের একটি ভিডিও প্রেরণ করতে হবে। আবেদন করার নিয়ম: ধারনকৃত ভিডিওটিতে প্রতিযোগির নাম, মোবাইল নাম্বার ও ঠিকানা উল্লেখ করতে হবে। পাঠানোর ঠিকানা:
Rtvonline.com/alokitoquranusa Or, rtvalokitoquranusa@gmail.com Whatsapp: +1(404)9165251, +8801552322040, +8801878184116, +1(734)6784149 অনুষ্টানটির বিস্তারিত জানতে ক্লিক করুন:
Facebook.com/rtvrealityshowa Facebook.com/RtvAlokitoQuran