শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুবকের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা যানবাহনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুবকের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা যানবাহনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু

গাইবান্ধার ঢাকা-রংপুর মহাসড়ক থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। জেলার গোবিন্দগঞ্জ উপজেলা মহাসড়কের বকচর কালিতলা এলাকায় রংপুরগামী সার্ভিস লেন থেকে আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে রাতে অজ্ঞাতনামা যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। অজ্ঞাতনামা ওই মরদেহের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও জানান, অজ্ঞাতনামা মৃত ওই ব্যক্তির পরনে কালো থ্রি কোয়ার্টার প্যান্ট এবং কালো গোল গলার গেঞ্জি রয়েছে। মৃতদেহের গায়ের রং কালো, মাথার চুল ছোট এবং মুখে ছোট ছোট পাতলা দাঁড়ি রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com