| সোমবার, ১২ আগস্ট ২০২৪ | প্রিন্ট | ৮১ বার পঠিত | পড়ুন মিনিটে
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও সহকারী পরিচালককে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (১২ আগস্ট) মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের পার্সোনাল-২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।
দুই কর্মকর্তা হলেন- পরিচালক ডা. মোহাম্মদ ইউনূস আলী ও সহকারী পরিচালক ডা. মো. মজিদুল ইসলাম। একই সঙ্গে এই দুই কর্মকর্তাকে অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’, বলা হয় প্রজ্ঞাপনে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com