শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী প্রতিবেদক    |   শুক্রবার, ০৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন-রাঙ্গাবালী দক্ষিণ ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আদার খন্দকার এবং রাঙ্গাবালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হোসেন মল্লিক।

শুক্রবার সকালে স্বেচ্ছাসেবক লীগের নেতা  হোসেন মল্লিককে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাংগুনি এলাকা থেকে এবং কৃষক লীগ নেতা আদার খন্দকারকে সদর ইউনিয়নের খালগোড়া এলাকা থেকে আটক করা হয়। পরে দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন জানান, আওয়ামী লীগের আমলে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, দখলবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে আওয়ামী লীগের  ১৬৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com