শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাজনগরে আন্তর্জাতিক কিরাত সম্মেলন সফলের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময়

রাজনগর প্রতিনিধি   |   সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজনগরে আন্তর্জাতিক কিরাত সম্মেলন সফলের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময়
১৭

মৌলভীবাজার জেলায় রাজনগর উপজেলায় প্রথম বারের মতো বিশ্বের কয়েকটি দেশের ক্বারীদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক কিরাত সম্মেলন। আগামী (১১ই ডিসেম্বর) বুধবার বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার, ৬নং টেংরা ইউনিয়ন শাখার যৌত উদ্দ্যাগে উপজেলার শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে এ ক্বিরাত সম্মেলন। সোমবার (৯ডিসেম্বর) দুপুরে রাজনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে কিরাত সম্মেলন সফলের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ৬নং টেংরা ইউনিয়ন শাখার সভাপতি।

মতবিনিময় সভায় ইউনিয়ন সভাপতি আরো জানান, আমরা প্রায় মাস ব্যাপি আন্তর্জাতিক কিরাত সম্মেলন সফল করতে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের সাথে মতবিনিময় করেছি। আমাদের এই উদ্দ্যোগকে সবাই সাধুবাদ জানিয়েছেন।

ইউনিয়ন আল-ইসলাহর সভাপতি, বিশ্ব কারীদের নাম উল্লেখ করে বলেন, টেংরা বাজারে আয়োজিত কিরাত সম্মেলনে মিশর থেকে শাইখ ইয়াসির শারক্বাউঈ, বাংলাদেশের শাইখ আহমদ বিন ইউসুফ আল আযহারী, ইরান থেকে ক্বারী হামীদ রেজা আহমাদী ওয়াফা, মরক্কোর ক্বারী ইলিয়াস আল-মিহযাউঈ, বাংলাদেশের ক্বারী সাইফুল ইসলাম ও হাফিজ ক্বারী মুজাম্মিল আহমদ তারা তাদের কোরআনের স্বরলহরীতে শ্রোতাদেরকে মুখরিত করবেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের জেনারেল সেক্রেটারী, হাফিজ মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী, টেংরা বাজার সর্দার শাহ দরগা মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাও: তারেক আহমদ এর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখবেন,আনজুমানে আল-ইসলাহর মৌলভীবাজার জেলা সভাপতি, মাওলানা মুফতি শামসুল ইসলাম, জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত থাকবেন হাফিজ মাও: আলাউর রহমান টিপু, কাজী মাও: ফজলুল হক খান সাহেব, মাও: রিয়াজ উদ্দিন,আলী রাব্বি রতন,আলী হুসাইন মিতুল প্রমূখ।

কিরাত সম্মেলন সফল করার জন্য মতবিনিময় সভায় রাজনগর উপজেলাসহ সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছেন আয়োজক কারিরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com