শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাজনগরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা জুবায়ের আহমদ চৌধুরী

কামরুল আহমদ:   |   বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজনগরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা জুবায়ের আহমদ চৌধুরী

মৌলভীবাজারের রাজনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান রাজনগর সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী।

বৃহস্পতিবার(১০ অক্টোবর) সন্ধ্যায় রাজনগর উপজেলা কেন্দ্রীয় মন্দির সার্বজনীন শ্রী শ্রী দুর্গাবাড়ি, পূজামণ্ডপ ও রাজখলা সর্বজনীন পূজামণ্ডপ পাঁচগাও, ও ভুবেন্দ পূজামণ্ডপ, পরিদর্শন করেন।পরিদর্শনকালে জুবায়ের আহমদ চৌধুরী বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হয়েছে। বিএনপির উপজেলার যুবদল সহ নেতাকর্মী মণ্ডপে মণ্ডপে সুরক্ষা ও নিরাপত্তা বিধানে কাজ করবে । আপনারা উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন। আমরা সবসময় আপনাদের পাশে আছি অতীতেও ছিলাম,থাকব।

রাজনগর উপজেলার সকল সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সপ্তমী ও অষ্টমী শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে তিনি বলেন, রাজনগরে ১৬৭ পূজামণ্ডপে আনন্দমুখর পরিবেশেই দুর্গাপূজার সপ্তমী ও অষ্টমীতে উদযাপিত হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য দেলওয়ার হোসেন খোকন, রাজনগর উপজেলা ছাত্রদলের টিম প্রধান মাহবুব আল জামাল, উপজেলা সেচ্ছাসেবক দল নেতা নেছার আহমদ ছানী, উপজেলা যুবদলের সদস্য রাশেদ আহমদ,ও সাহিদুর রহমান লিপু,
রাজনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসিত দেব, রাজনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সেক্রটারি সিপদ বৈদ্য, স্থানীয় কমিটির সেক্রটারী সাধন ঘোষ, প্রমুখ।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com