শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাজনৈতিক তৃতীয় মামলা থেকে অব্যাহতি পেলেন ছাত্রনেতা আকাশ মিয়াজী

মোঃ জুয়েল রানাঃ   |   মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজনৈতিক তৃতীয় মামলা থেকে অব্যাহতি পেলেন ছাত্রনেতা আকাশ মিয়াজী
১০

রাজনৈতিক তৃতীয় মামলা থেকে অব্যাহতি পেলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী আইন ছাত্রফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো: আকাশ মিয়াজী।

মঙ্গলবার ২১ জানুয়ারি ২৫ ইং তারিখে চাঁদপুরের অতিরিক্ত জেলাও দায়রাজজ (১) এর বিচারক মো: রুহুল আমিন এর আদালত থেকে দ্রুত বিচারক আইনে ২০১৫ সালের ৫ জানুয়ারি কচুয়া থানায় দায়ের করা এসটিসি ০২/১৭ মামলা থেকে অব্যাহতি পান তিনি। এই মামলায় মো: আকাশ মিয়াজীকে ২০১৫ সালের ১৭ মার্চ সাচার এলাকা থেকে গ্রেফতার করে এস আই মো: মোবারক হোসন।
৩৯ দিন কারাভোগের পর চাঁদপুর জেলাও দায়রাজজ কোর্ট থেকে জামিন পান আকাশ মিয়াজী ।আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর যুবলীগ নেতা আদম স্বপন বাদী হয়ে প্রথম মামলা করেন। দ্বিতীয় মামলা করেন যুবলীগ নেতা মো: জসিম উদ্দিন-।

তৃতীয় মামলা করেন কচুয়া থানার এ এস আই নাছির উদ্দীন, ৪ র্থ মামলা করেন মতিঝিল থানার এস আই দেলোয়ার হোসেন। ৩ টি মামলা থেকে আকাশ মিয়াজী অব্যাহতি পেলেও মতিঝিল থানার দায়ের করা মামলা থেকে এখনো মুক্ত হতে পারেনি তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com